রাজশাহী

রাজশাহীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Silk City১৬ জুন ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।  গতকাল শনিবার নগরীর মতিহার থানা পুলিশ অভিযান চালিকে তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতর নাম শাহ আলম (২৩)। রাজশাহী মহানগরীর মতিহার থানার বুধপাড় এলাকার আব্দুল হকের ছেলে।

নগর পুলিশ জানায়, শাহ আলমের বিরুদ্ধে এক বছরের গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিল। এরই প্রেক্ষিতে মতিহার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহ আলম তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানা পুলিশের একটি দল গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় অভিযান চালিয়ে শাহ আলম তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।