সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৭ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৭ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ রায়হান কবির নামে একজনসহ  ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

 

মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ৫ জন, শাহমখদুম থানা ১ জন ও ডিবি পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। যারমধ্যে ২০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৩ জন মাদক ব্যবসায়ী, ১ জন অস্ত্রসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

রাজপাড়া থানা পুলিশ রায়হানকবির(৩৫) কে অস্ত্রসহ, সিরাজুলইসলাম(৩৮) কে ০২ গ্রাম হেরোইন স, টকেনা বেগম(৫০)কে ৭ বোতল ফেন্সিডিলসহ,  ডিবি পুলিশ জনি ও টনি(২৮) কে ২ গ্রাম হেরোইন ও ৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স/অ