নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে নারী, ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্ থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৬ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ৫ জন, শাহমখদুম থানা ৩ জন, ডিবি পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। যারমধ্যে ২২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জনমাদকব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও, রাজপাড়া থানা পুলিশ মুকুল(৪২) কে ৭ বোতল ফেন্সিডিল, কাশেম(৩৩) কে ১২ বোতল ফেন্সিডিল, শাহমখদুম থানা পুলিশ মানিক(৩০) কে ১ কেজি গাজা ও ডিবি পুলিশ তুর্জেমা(৫০), লাইলী (২৫) দ্বয়কে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স/অ










