নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের অভিযানে গ্রেফতারকৃত ৪৪ জনের মধ্যে নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৮ জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ৩ জন, ডিবি পুলিশ ১ জন।
এদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৭ জন মাদক ব্যবসায়ী অন্যান্য অপরাধে ১৮ গ্রেফতার করা হয়। মাদকসহ গ্রেফতারকৃতরা হলেন, মোসা. রোজনীকে (২০) ২০০ গ্রাম গাজা, মো. বাদল উদ্দিন বাদলকে (২৭) ১০০ গ্রাম গাজা, মো. আকাশকে (২০) ৩ গ্রাম হেরোইন, মো. রাশেদকে (২২) ২ গ্রাম হেরোইন, (৪) মো. সামসুলকে (৪৩) ৫০ বোতল ফেন্সিডিল, মো. মর্তুজাকে (২৯) ৫০ বোতল ফেন্সিডিল, মো. তাজিবরকে (৩৫) ২০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
স/শ










