নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী অঞ্চলে গত নভেম্বর মাসে ৪২জন নারী শিশু বিভিন্না ভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ২০ জন শিশু ও ২২ জন নারী।
এই মাসে হত্যার শিকার হয়েছে একজন শিশু, আত্মহত্যা করেছেন ২জন শিশু ও তিনজন নারী, ধর্ষণের শিকার হয়েছে দুইজন শিশু ও দুইজন নারী, যৌন নির্যাতনের শিকার হয়েছে ৬জন শিশু, নির্যাতনের শিকার হয়েছে একজন শিশু ও দুইজন নারী, নিখোঁজের ঘটনা ঘটেছে দুইজন নারী ও শিশু, অপহরণের শিকার হয়েছে একজন শিশু ও একজন নারী। এছাড়া শিশু হত্যা ১, নারী ও শিশু আত্মহত্যা ৫, ধর্ষণ যৌননির্যাতন ও নির্যাতন এর শিকার ১৩ নারী ও শিশু।
উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস মানে করে অত্র অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি ক্রমশই অবনতি ঘটছে যা সকলের জন্য উদ্বেগজনক। নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে যৌতুক ও পরকীয়া অনেকাংশে দায়ী। এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্মহত্যা ও অমানুবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে।

নভেম্বর মাসে অমানুবিক কিছূ ঘটে যাওয়া ঘটনার চিত্র তুলে ধরা হলো, চারঘাটে পারিবারিক কলহের জের ধরে গৃহবধুর আত্যহত্যা, বাঘায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ, নগরীতে শ্যামলি নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, বাঘায় শশুর কর্তৃক গৃহবধু ধর্ষণের শিকার, পবায় স্বামীর উপর অভিমান করে গৃহবধু শাকিলার আত্মহত্যা, নগলীতে ১৭ বছর বয়সী এক কিশোর খুন, গোদাগাড়ীতে শিক্ষক কর্তৃক ৭ম শ্রেনীর ছাত্রী খালেদা ধর্ষণের শিকার, পুঠিয়ায় ৬বছরের শিশু ধর্ষণের শিকারের অভিযোগ, নগীরর মতিহারে যৌন নির্যাতনের অভিযোগে ৭ম শ্রেনীর দুই বান্ধবি বন্যা ও সম্পার আত্মহত্যা, পবায় এক শিশুর উপর নির্মম পাশবিক নির্যাতন, নগরীতে আবাসিক হোটেলে কিশোরীকে গনধর্ষণের ঘটনাগুলো সমাজে উদ্বেগ সৃষ্টি করছে।
লফসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন বলেন, রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশজনক। সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না। সম্প্রতি রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দিষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধ মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবি জানান।
স/আ










