নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে মনোনয়নপ্রত্যাশীদের মাঝে বিরাজ করছে প্রচারণার মহড়া। ঈদ শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে, নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়ালে, বিদ্যুতের খুটিতে, ল্যাম্পপোস্টে ঝুলানো হয়েছে নেতাদের শুভেচ্ছা ব্যানার। আবার কেউ কেউ ফেসবুকসহ বিভিন্নভাবে ডিজিটাল মাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন।
সেক্ষেত্রে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের মাঝে এই প্রচারণার লক্ষণ দেখা গেছে।
কোথাও কোথাও নেতাদের পক্ষ থেকে গরু কোরবানি করে সে মাংস বিতরণেরও উদ্যোগ নেয়া হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব বলেন, আগামী নির্বাচনের কেন্দ্র করে নানা রকম প্রস্তুতি নিচ্ছি। সে কারণে ঈদকে কেন্দ্র করে এলাকায় শুভেচ্ছা বিনিময় করছি। ঈদের জামা তো আদায় করব এলাকায়।

রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, ঈদকে কেন্দ্র করে নির্বাচনী এলাকা মোহনপুরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব। এলাকায় শুভেচ্ছা জানিয়ে পোস্টার ব্যানার ফেস্টুন টাঙ্গানো হয়েছে। অসহায় নেতা কর্মীদের পাশে থাকার চেষ্টা করছি।
জামাতের নায়েবে আমির মজিবুর রহমান রাজশাহী- ১(তানোর-গোদাগাড়ী) আসন থেকে প্রার্থী হবেন। তিনিও ঈদকে কেন্দ্র করে এলাকার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বলে জানান।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ঈদে মহাগরীর বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করবো। সাধ্যমত গরিব অসহায় মানুষের পাশেও থাকবো।
স.আর









