সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে ইউসিসি কোচিং সেন্টারের কার্যালয় ভাংচুর

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে ইউসিসি কোচিং সেন্টারের কার্যালয় ভাংচুর

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ইউসিসি কোচিং সেন্টারের কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মালোপাড়ায় অবস্থিত রাজশাহীর প্রধান কার্যালয়ে ভাংচুর চালানো হয়।

দাবিকৃত চাঁদা না দেওয়ায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী এ ভাঙচুর করেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সাত থেকে আটজন যুবক আজ সন্ধ্যায় হঠাৎ করে ইউসিসি কার্যালয়ে ঢুকে ভাংচুৃর চালায়। এ সময় তাদের হাতে লোহার রড দেখা গেছে।

14449827_1096757313712043_7198959293506374349_n

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছেন, চাহিদামতো চাঁদা না পাওয়ায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা এ কাণ্ড ঘটিয়েছে।

এদিকে কোচিংয়ের পক্ষ দাবি করা হয়েছে, রাজশাহী কলেজ ছাত্রলীগের একটি গ্রুপ চাঁদার দাবিতে কোচিং সেন্টার ভাংচুর করেছে।

স/মি