সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহী সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহী সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বিজিবি। আজ সোমবার দুপুর ২টার দিকে চারঘাটের ওয়ার্কা পল্লি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন, চারঘাটের চক মুক্তারপুর এলাকার মৃত হারিজ মন্ডলের ছেলে তুহিন(৩৫)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল কমান্ডার নায়েক মোঃ নূর আলম সাথে নিজস্ব গোয়েন্দা সুত্রে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ওয়ার্কা পল্লি পাঁকা রাস্তার উপর টহল পরিচালনা করে মাদক ব্যাবসায়ী তুহিনকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মটরসাইকেল এবং ০১ টি মোবাইলসহ সিমকার্ড আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৬ হাজার ৮’শ টাকা।

এ ঘটনায় চক মুক্তারপুর এলাকার নিমসার আলীর ছেলে কাবিল উদ্দিন(৪০) নামে আরও একজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

 
এ ব্যাপারে চারঘাট মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স/শ