সদ্য প্রকাশিত
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া দর্শনার্থীর ছোড়া টুপি গিলে অসুস্থ, জনপ্রিয় জলহস্তী ফিওনার মৃত্যু ২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা কাল থেকে মাঠে নামছে জামায়াত মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি : রিজভী ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর
মিডিয়ার সংবাদ

রাজশাহী সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন :আহ্বায়ক রফিকুল, সদস্য সচিব মেহেদী

নিউজ ডেস্ক৭ জুন ২০২১২ মিনিট পড়া
রাজশাহী সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন :আহ্বায়ক রফিকুল, সদস্য সচিব মেহেদী

 

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিরসনে ও বৃহত্তর সাংবাদিক ঐক্য গড়ে তোলার লক্ষে রাজশাহী সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। শনিবার(০৫ জুন) নগরীর একটি রেস্তোরায় দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এর সভাপতিত্বে রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত সভায় সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক সভা সঞ্চালন করেন।

সভায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামকে আহ্বায়ক এবং টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামলকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসান মিল্লাত, রেজাউল করিম রাজু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্দুল জাবিদ অপু, মেট্রোপলিটন প্রেস ক্লাবের আহ্বায়ক মোমিনুল ইসলাম বাবু, সদস্য সচিব কবীর তুহিন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজি শাহেদ, সাংবাদিক শিবলী নোমান, সিটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ জুলফিকার, সাধারণ সম্পাদক রফিক আলম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক সামাদ খান।

সভার সিদ্ধান্ত অনুযায়ি গঠিত এই কমিটি পরবর্তী সভায় করনীয় বিষয়ে সিদ্ধান্তসহ কমিটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন ও সংগঠন বিষয়ে কার্যক্রম নির্ধারণ করবেন।

স/রি