সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ জুলাই

নিউজ ডেস্ক২৫ জুন ২০১৯১ মিনিট পড়া
রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ জুলাই ২০১৯ শনিবার অনুষ্ঠিত হবে। সমিতির সদস্যদেরকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে বকেয়া জমা পরিশোধ করতে হবে।
গত সোমবার সমিতির পরিচালনা পর্ষদের এক সভায় উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমিতির চেয়ারম্যান মো: লিয়াকত আলী এতে সভাপতিত্ব করেন।

সভার সিদ্ধান্ত মোতাবেক অন্ততপক্ষে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া পড়া পাওনা পরিশোধ করতে হবে। অন্যথায় ভোটার তালিকাভূক্ত হওয়া যাবে না। পাওনাদি পরিশোধের বিষয়ে যোগাযোগ করার জন্য সমিতির পরিচালক-অর্থ আব্দুল জাবীদ অপুর সঙ্গে (মোবাইল নং-০১৭১১৩৪৪৬০৬) যোগাযোগ করতে সমিতির মহাসচিব রেজাউল করিম রাজু সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

স/আ