চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ৬১

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া
রামেক হাসপাতাল
রামেক হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৬১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫৬ জন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মো. মুরসালিন (৩০)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। তিনি চাকরিজীবী ছিলেন। গত ২৪ অক্টোবর সকাল ৯টা ৫০ মিনিটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরদিন ২৫ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মুরসালিনের মৃত্যুর কারণ হিসেবে এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। তিনি ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিন্ড্রোম ও ডেঙ্গু  মায়োকার্ডাইটিসে আক্রান্ত ছিলেন।