সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

রাজশাহী মহানগরীতে গ্রেফতার ২৩, মাদকদ্রব্য উদ্ধার

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
রাজশাহী মহানগরীতে গ্রেফতার ২৩, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘন্টায় (১৩ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা থেকে ০৪ জন, রাজপাড়া থানা থেকে ০২ জন, চন্দ্রিমা থানা থেকে ০১ জন, মতিহার থানা থেকে ০১ জন, কাটাখালী থানা থেকে ০২ জন, বেলপুকুর থানা থেকে ০১ জন, শাহমখদুম থানা থেকে ০২ জন, এয়ারপোর্ট থানা থেকে ০১ জন পবা থানা থেকে০১ জন, কাশিয়াডাঙ্গা থানা থেকে ০১ জন, কর্ণহার থানা থেকে ০১ জন, দামকুড়া থানা থেকে ০২ জন ও ডিবি পুলিশ থেকে ০৪ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৯ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০১ জনকে আটক করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩০ গ্রাম গাঁজা, ৫১ গ্রাম হেরোইন, ০৫ বোতল ফেন্সিডিল, ০৫ লিটার দেশীয় চোলাইমদ ও ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

জি/আর