সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

রাজশাহী বোর্ডে আট কলেজে শতভাগ ফেল

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
রাজশাহী বোর্ডে আট কলেজে শতভাগ ফেল

নিজস্ব প্রতিবেদক:

এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের আটটি কলেজে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। এই আটটি কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ জন।  তারা সবাই ফেল করেছে। বৃহস্পতিবার দুপুরে বোর্ডের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ এ তথ্য জানান।

 

তিনি জানান, শতভাগ ফেল করা কলেজের কর্তৃপক্ষকে শোকজ করা হবে।

 

বোর্ড সূত্র জানায়, নওগাঁর আত্রাই উপজেলার শিবগঞ্জ টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে, বদলগাছি উপজেলার মিঠাপুর আদর্শ কলেজ থেকে পাঁচজন, ধামইরহাট উপজেলার পুড়ানগর মডেল কলেজ থেকে একজন, রাজশাহীর বাগমারা উপজেলার আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে তিনজন, সিরাজগঞ্জের তাড়াস উপজেলার জহির উদ্দীন বিজ্ঞান ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন, সিরাজগঞ্জ সদর উপজেলার চৌগাছা ওমেন্স কলেজ থেকে একজন, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাচকৈড় নাজিমুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে দুইজন এবং নাটোরের লালপুর উপজেলার ধুপইল কলেজ থেকে ১জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ ফেল করেছে।

 

স/মি