সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

রাজশাহী প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, অভিযোগ দায়ের

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
রাজশাহী প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রেসক্লাবে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান রাতেই নগরীর বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নগরীর সাহেববাজার গণকপাড়াস্থ কালুহাজীর ছেলে ওয়াহিদের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের সশস্ত্র সন্ত্রাসী পরিকল্পিতভাবে প্রেসক্লাবে হামলা চালায়। এ সময় তারা অকথ্যভাষায় গালিগালাজ দিতে দিতে প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের উপর চড়াও হয়। এ সময় আশেপাশের লোকজন এসে তাকে রক্ষা করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাবে এসে মুক্তিযোদ্ধা প্রয়াত আওয়ামী লীগ নেতা মাহবুব জামান ভুলু স্মরণে নাগরিক শোকসভার প্রচার মাইক বন্ধ করে দেয় এবং আজ শুক্রবার নাগরিক শোকসভা ভন্ডুল করার হুমকি দিয়ে যায় তারা।

স/অ