নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে জেলা কৃষক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা কৃষক লীগ সভাপতি রবিউল আলম বাবু।
সভা পরিচালনা করেন জেলা কৃষক লীগ সাধারন সম্পাদক তাজবুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় কৃষক লীগ সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মর্জিনা পারভীন, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষক লীগ সহসভাপতি মহসিন আলী, আবুল হোসেন, শ্রী বিমল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন এবং আকতার হোসেন উজির, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, অঃ কুদ্দুস, শহিদুল ইসলাম, গোদাগাড়ী থানা সভাপতি আল মামুন প্রমুখ।
স/আর










