সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল আগের ন্যায় স্বাভাবিক

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল আগের ন্যায় স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শরিবার সন্ধ্যায় ইশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন  উদ্ধার করা হলে ট্রেন চলাচল আগের ন্যায় স্বাভাবিক হয়।

 

রাজশাহী রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় ট্রেনটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আগের ন্যায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ।

 

এর আগে, দুপুর দেড়টার দিকে রাজশাহী রেলস্টেশনের অদূরে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সার্টল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যূত হয়। এতে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনগুলো সিডিউল বিপর্যয়ে পড়ে। দুপুর দেড়টার দিকে সার্টল ট্রেনটি যাত্রী নিয়ে রাজশাহী স্টেশন থেকে রহনপুর যাচ্ছিলো।

স্টেশন থেকে সামান্য দূর এগিয়ে যাওয়ার সময় ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। তবে এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

স/অ