সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচাল দেব দুলাল ঢালীর বিরুদ্ধে লক্ষাধিক টাকা আত্মসাৎসহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীই তার বিরুদ্ধে এসব অভিযোগ করেন। তারা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান , কৃষি মন্ত্রণালয়, জেলা প্রশাসক, ও সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরে উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির  অভিযোগ এনে তা তদন্তের আবেদন জানিয়েছেন ।

 
অভিযোগ পত্রে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বলা হয়েছে, উপ-পরিচালক দেব দুলাল ঢালী গত বছরের ২২ নভেম্বর রাজশাহীতে যোগদানের পর থেকে অফিস চত্বরে অতিথি ভবনে নিয়মিত ভাড়া পরিশোধ না করে বসবাস করে আসছেন। আর  এই অতিথি ভবন সংস্কারের জন্য সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে বরাদ্দকৃত প্রায় ১১ লাখ টাকার  মধ্যে প্রায় ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎ করছেন।

 

এছাড়াও, ঢাকায় দাপ্তরিক কাজের অজুহাতে ভুয়া ভাউচার দিয়ে হাজার হাজার টাকা আত্মসাৎ করছেন । আবার ঢাকার কাজের অজুহাতে সাভারে তার ব্যক্তিগত প্রায় ৪০ লাখ টাকা ব্যায়ে নিমির্ত বাড়ির কাজ নিয়মিত  দেখাশোনা করছেন । তিনি ভোলা জেলা থেকে রাজশাহীতে যোগদান করেন । যোগদানের পর থেকে কোন দিন তার পরিবার রাজশাহীতে আসেননি । তারপরও তিনি ভুয়া ভাউচারের মাধ্যমে ২৪ হাজার টাকার ভ্রমন বিল তুলে নিয়েছেন । তিনি বিভিন্ন জাতীয় দিবস পালনসহ নানান অনুষ্ঠানের অজুহাতে সার ডিলার, বীজ ডিলার ও কিটনাশক ব্যবসায়ীদের কাছ থেকে কৌশলে হাজার হাজার টাকা আদায় করছে । যা এডিডি মনজুরুল হককে জিজ্ঞাসা বাদ করলে বেরিয়ে আসবে বলেও জানান অধিদপ্তরের কর্মকর্তারা ।

 

তানোর, গোদাগাড়ী, পবা  উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বরাদ্দকৃত প্রকল্পের টাকা , প্রদর্শনী প্লটের টাকা, মাঠ দিবসের টাকা, প্রশিক্ষণের টাকা থেকে তেল খরচ বাবদ হাজার হাজার টাকা তিনি নিয়ে থাকেন । এতে করে তার বিরুদ্ধে নিজ দপ্তরের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোস বিরাজ করছে। যা তদন্ত করলেই বেরিয়ে আসবে বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

 
এদিকে এই সব অভিযোগের বিষয়ে জানতে তার দপ্তরে ফোনে যোগাযোগ করা হলে স্টাফ অফিসার জানান, তিনি অফিসের বাইরে আছেন, রুমে নেই । এরপর তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বাইরে আছি , পরে অফিসে আসেন ।  তবে আমার বিরুদ্ধে এসব অভিযোগ গুলো সঠিক নয়।

স/অ