নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর ভদ্রা রেল মাঠে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সবার মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাজনীন সুলতানা।
এ সময় সমাজবিজ্ঞান ১বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর, সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির আল ফারুকী, রোকনুজ্জামান সিদ্দীকি, প্রভাষক রোজিনা আফরোজ, নুসরাত জেরিন এ্যানী, সুলতানা জহুরা উপস্থিত ছিলেন।

এছাড়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচীর আহ্বায়কের দায়িত্বে ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মালেক সরকার ও প্রভাষক সাদিকুল ইসলাম।
অনুষ্ঠানে রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত সামাজিক স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীদের পরিবার সহ ৬০ টি পরিবারকে ১টি করে কম্বল ও প্রায় ২৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর দ্বিতীয় পর্যায় আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
স/শ










