সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐকমত্য কমিশন এবং সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ ধন্যবাদ জানান।

তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দল, সংস্কার কমিশনে যারা কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এবং সংস্কার কমিশনে যারা দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজ করে আজকে সবার সামনে রেখেছেন, সেজন্য আমি আমাদের দলের সালাহউদ্দিন আহমেদ এবং সমস্ত রাজনৈতিক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এর আগে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই সনদে স্বাক্ষর করেন।

এছাড়া স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্যরা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন