সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৮১ মিনিট পড়া
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

জাপান সিটি গার্ডেনের সামনে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তর (১২) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহেল মিয়ার ছেলে। সে মোহাম্মদপুরের তাজমহল রোডে একটি হোটেলে কাজ করত।

নিহত অন্তরের সহকর্মী জানান, সকালে অন্তর মোহাম্মদপুরের জাপান সিটি গার্ডেনের সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

যুগান্তর