সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাউজানের হলদিয়াতে মো. শাহজান নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আব্দুল মান্নান।
বৃহস্পতিবার (২৫ জুন) হামলার শিকার হন তিনি। রবিবার (২৮ জুন) তিনি মারা যান।
জানা গেছে, গত বৃহস্পতিবার ঝগড়ার জেরে হলদিয়ার জানিপাথর এলাকাতে আব্দুল মান্নানকে আঘাত করা হয়। গতকাল রবিবার রাতে তিনি মারা যান।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া নেওয়া হয়েছে।’









