সিল্কসিটিনিউজ ডেস্ক:
রহস্যজনকভাবে কেউ বিনুনি কেটে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে সেব্যাপারে, কিছু টের পাওয়া যাচ্ছে না। আচমকাই ঘটছে ওই ঘটনা। দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গায় এবার ওই ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে। কেউ অপরাধীকে ধরতে পারলে তাঁকে ৬ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে কাশ্মীর পুলিশ।
ওই ঘটনার জেরে কাশ্মীরে ফের নতুন করে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপরই অনন্তনাগ এবং কুলগামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে খোলা হয়েছে হেল্পলাইনও। পাশাপাশি এই ঘটনায় পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমও মোতায়েন করা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, গত সপ্তাহে বিনুনি কাটার ঘটনাকে ঘিরে অনন্তনাগ এবং কুলগামে অশান্তি ছড়ায়। ফলে নতুন করে যাতে আর কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য রাখা হয়েছে কড়া নজর। জম্মু কাশ্মীরে ইতিমধ্যেই ৫০টি ঘটনা ঘটেছে বলে খবর। কলকাতা 24










