লাইফ স্টাইল

রসালো পাকন পিঠা

নিউজ ডেস্ক১ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকন পিঠা খুবই জনপ্রিয় । খেতে ও খুব সুস্বাদু । ছোট বড় সবার পছন্দের তালিকায় শীর্ষে । আজ আপনাদের জন্য নিয়ে এলাম পাকন পিঠা তৈরির সহজ রেসিপি ।

 

চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি…

 

উপকরণ :

• ময়দা : ২কাপ
• দুধ : ২কাপ
• লবন : ১চা চামচ
• ডিমের কুসুম : ১টি
• টোস্ট বিস্কুটেরগুড়ো : ২ টেবিলচামচ
• ঘি : ২টেবিলচামচ
• পিঠার সাজ বা চামচ বা ছুরি

 

সিরার জন্য :

• চিনিঃ ২কাপ
• পানিঃ ৩কাপ
• সবুজ এলাচঃ ৩টি

 

প্রনালী :

এ্কটি পাত্রে দুধ,ঘি ও লবন দিয়ে বলক আসলে ময়দা দিয়ে ভাল করে মিশিয়ে ঢেকে একদম অল্প আচেঁ ৫ মিনিট রাখুন।
সসপ্যানে খামির নিয়ে একটু ঠান্ডা করে হাতে ঘি মাখিয়ে ভাল করে মথুন।খামির কম হলেও ১০ মিনিট মথতে হবে।ডিম ও বিস্কুটেরগুড়ো দিয়ে আরও কিছুসময় মথতে হবে।

 

এখন গোল বা ডিমের আকৃতি করে পিঠার সাজ বা চামচ দিয়ে ডিজাইন করে ডুবতেলে অল্পতাপে বাদামি করে ভাজুন।ঠান্ডা হতে দিন।

 

এ্কটি পাত্রে পানি ,চিনি ও এলাচ দিয়ে সিরা ৫ মিনিট ফুটিয়ে নিন।
এ্কটি ছড়ানো পাত্রে সিরা হাল্কা গরম থাকা অবস্থায় পিঠা সিরায় দিয়ে ৪-৫ ঘন্টা রেখে দিন।পিঠা যেন একটার সাথে অন্নটা লেগে না যায় কারন সিরায় ভিজে এটা ফুলে বড় হবে।

সূত্র: অনলাইন