সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক১১ মার্চ ২০১৮১ মিনিট পড়া
রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।

রোববার সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানান, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর এলাকায় ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হিমেল পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও আটজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।

যুগান্তর