সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

যে নারীকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বানানোর পরিকল্পনা চলছে

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
যে নারীকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বানানোর পরিকল্পনা চলছে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফক্স নিউজ টেলিভিশনের আন্তর্জাতিক বিষয়াবলী এবং রাজনীতি সংক্রান্ত বিশ্লেষক মনিকা ক্রউলিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বানানোর পরিকল্পনা করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক খবরে এই সম্ভাবনার কথা জানানো হয়েছে।

মনিকা ক্রউলি কেবল ফক্স নিউজ টেলিভিশনের বিশ্লেষক নন, তিনি একই সঙ্গে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস-এর একজন কলামিস্টও। পলিটিকোর ভাষ্য অনুযায়ী, তিনি ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ পরামর্শক।

মনিকার আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রটারি হিসেবে গুঞ্জন উঠেছিলো লাউরা ইনগ্রাহামের নাম। তিনি রক্ষণশীল রাজৈনৈতিক ভাষ্যকার এবং একটি রেডিও অনুষ্ঠান পরিচালনা করে থাকেন।

উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করবেন ট্রাম্প। আর তার আগেই ক্ষমতা হস্তান্তর ও সরকার গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রশাসনের কর্মকর্তাদের মনোনীত করার কাজ চলছে।

সূত্র : বাংলাট্রিবিউন