সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নাটোর

যুগান্তরের সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে নাটোরে প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
যুগান্তরের সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে নাটোরে প্রতিবাদ সভা

সিংড়া প্রতিনিধি:
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর এবং লোহাগড়া প্রতিনিধি মো. সেলিম উদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে সিংড়া উপজেলা প্রেসক্লাব ও স্থানীয় মানবাধিকারকর্মীরা।

বুধবার সন্ধ্যায় সিংড়া উপজেলা মানবাধিকার কমিশনের অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করা হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকার কর্মী এসএম ইসাহক আহমেদ, দৈনিক নয়াদিগন্তের উপজেলা সংবাদাতা অধ্যাপক আখতারুজ্জামান, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মী খান মো. শারফুল ইসলাম খোকন, এ্যাড. রোকন-উজ-জামান খান মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সদস্য আমজাদ হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিংড়া উপজেলার সাধারণ সম্পাদক তাইফুর রহমান তাইফ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রফেসর হারুন অর রশিদ, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমূখ।

স/শা