সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহায়তা বৃদ্ধিতে উন্মুখ হয়ে আছি: জিএম কাদের

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে সহায়তা বৃদ্ধিতে উন্মুখ হয়ে আছি: জিএম কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাজসিক বিজয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

অভিনন্দন বার্তায় জিএম কাদের বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় গৌরবোজ্জল রেকর্ড সৃষ্টি করেছেন। তার ইতিহাস সৃষ্টি করা এই বিজয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে। ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমেরিকানদের অকুণ্ঠ সমর্থন বিশ্ব রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমেরিকার স্বাধীনতা, গণতন্ত্র ও মূল্যবোধকে সমুন্নত রাখতে সমর্থ হবেন ডোনাল্ড ট্রাম্প।

জিএম কাদের আরও বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহায়তা আরও বৃদ্ধিতে আমরা উন্মুখ হয়ে আছি। আগামীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার হবে।

অভিনন্দন বার্তায় ডোনাল্ড ট্রাম্পের সাফল্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

 

সূত্র: যুগান্তর