সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পূর্ব হার্টফোর্ড এলাকায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার (১১ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করলেও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি হার্টফোর্ড পুলিশ।
তবে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছ্নে।
সূত্র: বাংলা নিউজ










