তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিকে, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র করে না। আওয়ামী লীগ পেশি শক্তিতে বিশ্বাস করে, গান পাওয়ারে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনতার শক্তিকে। আওয়ামী লীগের সঙ্গে জনগণ রয়েছে।
১৫ আগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে তিনি বলেন, আমরা এটাও দেখেছি, হঠাৎ করে বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করেছে, সেদিন খালেদা জিয়া জন্মদিন পালন করে। তার কয়েকটা জন্মদিনের কথা আমরা জানি।

১৫ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে এই মন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তাকে কখনও পাব না। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে বঙ্গবন্ধুর সব স্বপ্ন বাস্তবায়ন করছেন।
১৫ আগস্টে কি হয়েছে আমরা সবাই জানি। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারা মাস্টারমাইন্ড ছিল সবাই জানেন। শেখ মনি, আব্দুর রব সেরনিয়াবাত যাকেই তারা মনে করেছেন ঘুরে দাঁড়াবেন তাকেই হত্যা করেছে।
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আসাদুজ্জামান খান বলেন, নারী-পুরুষ একত্রে কাজ করছি বলেই বাংলাদেশের উন্নয়নের গতি দূর্বার।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।









