সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় যুবক নিহত

নিউজ ডেস্ক২১ জুন ২০১৮১ মিনিট পড়া
যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় যুবক নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর রায়েরবাগ এলাকায় পিকআপের ধাক্কায় মানিক (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে রায়েরবাগে ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

মানিক কদমতলী এলাকার আব্বাস আলীর ছেলে।

যাত্রাবাড়ী থানার এসআই আবদুল কাদির জানান, ভোরে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হচ্ছিল মানিক। এ সময় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাৎক্ষণিক মানিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।