সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

যশোরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি, নিহত ১

নিউজ ডেস্ক৩১ মে ২০১৮১ মিনিট পড়া
যশোরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি, নিহত ১

সিল্কসিটিনিউজ ডেস্ক:  যশোরে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

বুধবার মধ্যরাতে যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া ভাটার আমতলা গরুর হাট এলাকায় এই ঘটনা ঘটে। এসময় সেখান থেকে অস্ত্র, গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দিন শিকদার জানান, রাতে বাঘারপাড়া ভাটার আমতলা গরুর হাট এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এরপর সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ৩ কেজি গাজা , ২০০ পিস ইয়াবা,  ১টি ওয়ানশুটারগান, এক রাউন্ড গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করা হয়।

রাইজিংবিডি