সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে আরইউজে’র শোক

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০২০১ মিনিট পড়া
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে আরইউজে’র শোক

প্রেস বিজ্ঞপ্তি:

যমুনা গ্রুপের চেয়ারম্যান শিল্প উদ্যোক্তা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। সোমবার বিকেলে এক শোকবার্তায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সহসভাপতি শরীফ সুমন, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু এবং সামাদ খান গভীর শোকপ্রকাশ করেন।

শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, শিল্প উদ্যোক্তা নুরুল ইসলাম বাবুল একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের কর্মসংস্থান তৈরিতে তিনি আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা। শিল্প-কারখানাসহ বেশ কয়েকটি সেক্টরে বিনিয়োগ করে দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তিনি। এছাড়া গণমাধ্যমের বিকাশের ক্ষেত্রেও তাঁর ভূমিকা অগ্রগন্য।

আমরা দেশপ্রেমিক নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন-অর-রশিদ, কার্যনির্বাহী সদস্য আনু মোস্তফা ও জাবীদ অপু শোকপ্রকাশ করেছেন।

স/আর