সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ম্যানসিটি ছেড়ে রিয়ালে আগুয়েরো!

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ম্যানসিটি ছেড়ে রিয়ালে আগুয়েরো!

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

জানুয়ারি শেষ, কিন্তু খেলোয়াড়দের ট্রান্সফার গুঞ্জন থেমে নেই! গ্রীষ্মকালীন দলবদলের বাজার (সামার ট্রান্সফার উইন্ডো) সামনে রেখে ইতোমধ্যেই বিভিন্ন গুজব ছড়াচ্ছে। সবশেষ বড় খবর, ম্যানচেস্টার সিটি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে চান সার্জিও আগুয়েরো।

 

২০১১ সাল থেকে ম্যানসিটিতে খেলছেন আগুয়েরো। প্রশ্ন হচ্ছে, এখন কী আর সিটিজেনদের জন্য অপরিহার্য তিনি? পেপ গার্দিওলার অধীনে সময়টা যে ভালো যাচ্ছে না আর্জেন্টাইন তারকার।

 

ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’র বরাত দিয়ে ইএসপিএন বলছে, চলতি মৌসুমে ব্রাজিলিয়ান উঠতি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের আগমনে শুরুর একাদশে নিয়মিত হওয়াটাও হুমকির মুখে!

 

যদিও বোর্নমাউথ ম্যাচে (১৪ ফেব্রুয়ারি) জেসুসের ইনজুরিতে টিমে নিয়মিত আগুয়েরো। খেলার ১৫ মিনিটেই জেসুসের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। পরবর্তী দুই ম্যাচে ছিলেন প্রথম একাদশে।

 

সে যাই হোক, ইতিহাদ স্টেডিয়ামে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ২৮ বছর বয়সী আগুয়েরো। সূত্রমতে, সিটিজেনদের জার্সিতে আর বেশি সময় অতিবাহিত করার ইচ্ছে নেই তার। আগামী মৌসুমে যোগ দিতে চান রিয়ালে।

 

এক সময়ের অ্যাতলেতিকো মাদ্রিদ খেলোয়াড়কে ম্যানসিটি থেকে দলে ভেড়াতে রিয়ালকে ৬০ মিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় করতে হতে পারে। কিন্তু, ইংলিশ জায়ান্টরা কী তাদের দীর্ঘদিনের পরীক্ষিত যোদ্ধাকে অত সহজে ছেড়ে দিতে চাইবে!

 

স্প্যানিশ ফুটবল থেকেই আগুয়েরোর তারকাখ্যাতি। অ্যাতলেতিকোর হয়ে পাঁচ মৌসুম (২০০৬-১১) কাটিয়ে উড়াল দেন প্রিমিয়ার লিগে। ম্যানসিটির হয়ে এখন পর্যন্ত ২৩৭ ম্যাচে গোল করেছেন ১৫৬টি (১৬৯ লিগ ম্যাচে ১১৩)।

সূত্র: বাংলা নিউজ