সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক খুন

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক খুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুরে মো. আফিফ (১৮) নামের এক যুকককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত দেড়টার দিকে আফিফকে সোহরাওয়ার্দী হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মোহাম্মদপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার।

এ ব্যাপারে এসআই প্রদীপ বলেন, “রাত ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের পাশে রাস্তায় সামশের ও রুবেল নামে দুজন ঝগড়া করছিল। এ সময় আফিফ এগিয়ে এলে সামশের তাকে ছুরি মেরে পালিয়ে যায়। ”

তিনি জানান, আফিফ জেনেভা ক্যাম্পের ৮ নম্বর সেক্টরের এইচ ব্লকে থাকতেন। বলে এসআই প্রদীপ জানান।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।