সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

মোহনপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক৮ ফেব্রুয়ারি ২০২২২ মিনিট পড়া
মোহনপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর মূল অভিযুক্ত পালাতে পারলেও দুই সহযোগীকে আটক ও ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৪৮ ঘণ্টা পর রাজশাহী মহানগর এলাকা থেকে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আশরাফুল ইসলাম বাবু (৪৪) ও মোক্তার হোসেন (৩৫)।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গত সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতেই ভুক্তভোগী ছাত্রীর মা বাদি হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, তার স্কুলপড়ুয়া মেয়ে প্রাইভেট পড়ার জন্য যাওয়া-আসার পথে উপজেলার নওনগর গ্রামের শামসুল প্রামাণিকের বিবাহিত ছেলে ইমরান প্রামানিক (৪০) প্রায়ই উত্ত্যক্ত করতো। এই কাজে সহযোগিতা করতো একই গ্রামের আশরাফুল ইসলাম ও মোক্তার হোসেন। গত ৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে ইমরান প্রামাণিক ও তার সহযোগী আশরাফুল ইসলাম বাবু এবং মোক্তার হোসেন তার মেয়েকে অপহরণ করে রাজশাহী শহরে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করে ইমরান।

এদিকে মামলার পর রাজশাহী মহানগর এলাকায় অভিযান চালিয়ে সোমবার ওই ছাত্রীকে উদ্ধার এবং ওই রাতেই উপজেলার বাকশিমইল গ্রাম থেকে এজাহারভুক্ত আসামি আশরাফুল ইসলাম বাবু ও মোক্তার হোসেনকে আটক করে করে মোহনপুর থানা পুলিশ। তবে মূল আসামি ইমরান এখনও পলাতক রয়েছেন।

মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মূল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এএইচ/এস