মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলার ৬ নং জাহানাবাদ ইউনিয়নের ১৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য়,৪র্থ এবং ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও টিফিন বক্স বিতরন করা হয়।
জাহানাবাদ ইউনিয়ন আয়োজনে জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা উপকরন ও টিফিন বক্স বিতরন অনুষ্ঠানে সভাপতি করেন ইউপি চেয়ারম্যান এমাজ উদ্দিন খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির।

বিশেষ অতিথি ছিলেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক খ. ম শামসুল ইসলাম, ইউপি সদস্য আঃ হাকিম, আঃ সামাদ, আইয়ুব আলী, মিজানুর রহমান, কামাল হোসেন, আঃ আজিজ, আয়নাল হক,জোসনা বেগম, রিনা বেগমসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আফজাল হোসেন বাশার।
স/শ










