নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভুটভুটির ৭ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ করা হয়েছে।

তাদের মদ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, মোহনপুরের শিবপুর গ্রামের রাজু মিঞা (২৮) ও আবুল কালাম আজাদ (৪৫)।
আহতরা জানান, তারা একটি ভুটভুটিতে চড়ে মোহনপুর থেকে বাড়িতে ফিরছিলেন। এসময় নওগাঁ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ভুটভুটিকে ধাক্কা দেয়। এতে ভুটভুটির অন্তত ৭ যাত্রী আহত হন।
পরে আহতদের মধ্যে ৫ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়।
স/আর










