সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

মোহনপুরে প্রশাসনের হস্তক্ষেপে উন্মুক্ত হলো জনসাধারণের পথ

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০২২২ মিনিট পড়া
মোহনপুরে প্রশাসনের হস্তক্ষেপে উন্মুক্ত হলো জনসাধারণের পথ


মোহনপুর প্রতিনিধি:

অবশেষে রাজশাহীর মোহনপুর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে জনসাধারণের বিলে যাতায়াতের পথ উন্মুক্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিভিন্ন মিডিয়ায় “মোহনপুর বিলে কৃষকদের যাতায়াতের পথ বন্ধ করলো প্রভাবশালী” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে ওইদিনই বিকালে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় বিলে যাতায়াতের ওই পথটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাশ, উপ-সহকারী ভূমি কর্মকর্তা সজিবুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের সইপাড়া গ্রামের প্রভাবশালীদের বাঁশের বেড়া ও তালা দিয়ে রাস্তা বন্ধ করার অভিযোগ উঠে। এতে করে সইপাড়া ও গাঙ্গোপাড়া গ্রামের বেশ কিছু কৃষক চরম ভোগান্তিতে পড়ে। এ বিষয়কে কেন্দ্র করে যে কোন মুর্হুতে সংঘর্ষ দেখা দিতে পারে বিধায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করায় জনস্বার্থে উপজেলা প্রশাসন রাস্তাটি উম্মুক্ত করে দেন।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাইপাড়া গ্রামের মৃত এরশাদ হোসেন আলী শাহ্ ছেলে জাহাঙ্গীর শাহ্ রুপুল বলেন, গাঙ্গোপাড়া দেশ কোল্ড স্টোরেজ লিমিটেড এর রাজশাহী-নওগাঁ মহাসড়কের পূর্বপার্শ্বের ডোবা স্থানটি পরিত্যক্ত এবং জনসাধারণের চলাচলের অনুপযোগী ছিল। আমি আমার নিজের প্রয়োজনে অর্থ খরচ করে জায়গাটি মাটি দিয়ে ভরাট করি।

এদিক দিয়ে তেমন কেউ চলাফেরা করে না। তবে বিকালে এবং সন্ধ্যায় এ রাস্তায় বেশ কিছু মাদকসেবি বিলে গিয়ে মাদক সেবন করে। তাই আমি আমার নিজের ও লিজকৃত জমির ফসল ও পুকুরের মাছ চুরির হাত হতে রক্ষা করতে বেড়া দিয়েছিলাম। আজ পর্যন্ত কোন কৃষক এ বিষয়ে আমাকে অভিযোগ দেয়নি। সংবাদ প্রকাশ হলে এ বিষয়ে জানতে পারি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলি ও ঘটনা স্থলে এসে বেড়া খুলে দেই।

এস/আই