মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলার ১নং ধূরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শপথ গ্রহন করেছেন।
মঙ্গলবার বেলা ৩ টায় দিকে ১নং ধূরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজিম উদ্দিনকে রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন (অতিরিক্ত) জেলা প্রশাসক সার্বিক আতাউল গনি,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা(আইসিটি) পারভেজ রায়হান,মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির ।
উল্লেখ্য, চেয়ারম্যান কাজিম উদ্দিনের পদের জন্য প্রকাশিত গেজেট এর কার্যকারিতা স্থগিত চেয়ে তার প্রতিদ্ধন্ধী প্রার্থী খন্দকার রবিউল ইসলাম গত ২৮ জুন মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন করেন তার প্রেক্ষিতে গেজেট স্থগিত করেন। পরে গত ৪ জুন নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান কাজিম উদ্দিন মহামান্য সুপ্রীম কোর্ট আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে গত ৫ সেপ্টেম্বর পূর্বের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন রহিত করে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে সংশোধনী বিজ্ঞপ্তি ও গেজেট অতিরিক্ত প্রকাশ দায়িত্ব গ্রহনের নির্দেশ দেন।
স/শ
মোহনপুরে ধূরইল ইউপি চেয়ারম্যান কাজিম এর শপথ গ্রহণ










