মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে আজ মঙ্গলবার দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলা কেশরহাট পৌর এলাকার হরিদাগাছি গ্রামের রেজাউল নবীর ছেলে জুয়েল রানা (২১) মৌগাছি ইউনিয়নে হরিপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে বাবু (২৭)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবন অবস্থায় তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলমগীর কবিরের ভ্রাম্যমান আদালতে হাজির করলে জুয়েলকে ৬ মাস এবং বাবুকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
স/মি










