মোহনপুর প্রতিনিধি:
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় “জ্ঞানের আলোয় আলোকিত হোক পৃথিবী” স্লোগানকে সামনে রেখে ছাত্র সমাজের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে এই কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল আলীম শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজিম উদ্দিন সরকার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন, প্রভাষক হানিফ,সাবেক ছাত্রলীগের সভাপতি আলাউদিন, উপজেলা প্রেস ক্লাবের সাংঠনিক সম্পাদক রিপন আলী।
সার্বিক সহযোগিতায় মাহাতাব,সাগর,মাহবুর,কাওসার মিজানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেলিম রেজা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণী ছাত্রী আয়েশা খাতুন দ্বিতীয় স্থান মনিরা খাতুন, তৃতীয় স্থান অর্জন করেন আরশিয়া খাতুন।
স/শ










