সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

মোহনপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
মোহনপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা

মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় হাসপাতালে হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 
এতে সভাপতিত্ব করেন পবা-মোহনপুর-৩ আসনের এমপি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আয়েন উদ্দিন।

 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা সেবা মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। গ্রামের হত-দরিদ্র মানুষেরা যাতে চিকিৎসা সেবা পান তার জন্য প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কমিনিউটি ক্লিনিক তৈরী করে দিয়েছেন যাতে চিকিৎসা সেবা জনগনের দৌড় গোড়ায় পৌঁছে।

 
এরপর তিনি উপস্থিত ডাক্তার এবং সেবিকাদের ও কর্মকর্তা, কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিত হয়ে নিজ নিজ দায়িত্ব এবং রোগিদের চিকিৎসা সেবা যথাযথভাবে নিশ্চিত করার নির্দেশ দেন।

 
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ও সদস্য সচিব ডাঃ গৌতম কুমার পাল,পরিবার পরিকল্পনা কর্মকর্তা  মাকিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, যুগ্ম সম্পাদক কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, বাকশিমইল ইউপি আ”লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান,মোহনপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপনসহ ডাক্তার,নার্সরা উপস্থিত ছিলেন।

স/শ