অন্যান্য

মোবাইলে টেক্সট করছিলেন, তার পর যা হল

নিউজ ডেস্ক১০ জুন ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউ ডেস্ক: আবারও রাস্তায় মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে বিপত্তি। নিউ জার্সির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ৬৭ বছরের এক মহিলা। সেই রাস্তাতেই বেসমেন্ট ডোর খুলে এলাকার গ্যাস লাইনের কাজ চলছিল।

সেই মহিলা নিজের ফোনের মধ্যে এতই মগ্ন ছিলেন যে, হাঁটতে হাঁটতেই সেই বেসমেন্ট ডোর দিয়ে ধপাস করে ৬ ফুট নিচে পড়লেন তিনি। তাই স্বাভাবিক ভাবেই ভালই চোট পেয়েছেন তিনি।

সেই সময়ে রাস্তায় উপস্থিত দুই পথচারীই এই অবস্থা দেখে রীতিমত হতভম্ভ। তবে, সৌভাগ্যবশত সেই সময় গ্যাস লাইনের কাজ চলার ফলে বেসমেন্টে লোকজন উপস্থিত ছিলেন। তাই সঙ্গে সঙ্গে সেই মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

দেখে নিন, সেই ভিডিও কীভাবে মোবাইল ফোন ব্যবহার করতে করতে পড়ে গেলেন মহিলা।   সূত্র: এবেলা