সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

মেসির মাইলফলকের ম্যাচে প্রতিপক্ষ অ্যাতলেটিকো

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মেসির মাইলফলকের ম্যাচে প্রতিপক্ষ অ্যাতলেটিকো

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

লা লিগার ম্যাচে কঠিন প্রতিপক্ষই অপেক্ষা করছে বার্সেলোনার জন্য। এবার অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে নামবে বার্সা। আর দলের জার্সিতে ৪’শ ম্যাচ জয়ের হাতছানি থাকছে বার্সার সেরা তারকা লিওনেল মেসির সামনে।

 

তবে লুইস এনরিক শিষ্যদের সাম্প্রতিক পারফরম্যান্সে সমর্থকরা বেশ শঙ্কিত।

 

অ্যাতলেটিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে আতিথিয়েতা নিতে যাবে বার্সা। রোববার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এ মাঠে দু’দলের এটিই শেষ ম্যাচ হতে যাচ্ছে। কারণ পরের মৌসুমে নতুন স্টেডিয়ামে খেলবে অ্যাতলেটিকো।

 

এ ম্যাচে না হারলে আবার অ্যাতলেটিকোর মাঠে কাতালানদের অপরাজিত থাকার দীর্ঘ রেকর্ডটি বজায় থাকবে। কারণ এ মাঠে শেষ ছয়টি ম্যাচে পাঁচ জয় ও এক ড্র করেছে দলটি, হারেনি কোনো ম্যাচে।

 

সম্প্রতি আত্মবিশ্বাসে কোনঠাসা বার্সা। কারণ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে বিধ্বস্ত হয় দলটি। পরের লিগের ম্যাচে দুর্বল লেগানেসের বিপক্ষেও বাজে পারফর্ম অব্যাহত ছিল বার্সার। তাই এ ম্যাচটিতে হিসেব করেই মাঠে নামতে হবে।

 

দু’দলের সর্বশেষ পাঁচ সাক্ষাতে পিছিয়ে বার্সা। একটি জয়ের বিপরীতে হেরেছে দুটিতে। বাকি দুটি ম্যাচ ড্র। অন্যদিকে লিগে শেষ তিন ম্যাচেই জয় পেয়েছে অ্যাতলেটিকো।

 

এদিকে এখন পর্যন্ত বার্সার জার্সিতে ৬৬৫টি ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। যেখানে ৩৯৯টিতেই জয়ের স্বাদ পান ফুটবলের খুদে এই জাদুকর। তার খেলা ১০২টি ম্যাচ ড্র হয়, ৬৪টিতে হারের স্বাদ পেয়েছেন তিনি। তবে আজকের ম্যাচটি জিতে ক্যারিয়ার স্মরণীয়ই করে রাখতে চাইবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তার মেসি।

সূত্র: বাংলা নিউজ