সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

মেসি-রোনালদোদের কাতারে এমবাপ্পে

নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
মেসি-রোনালদোদের কাতারে এমবাপ্পে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন এক ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত পারফরম্যান্সে তিনি উঠে এলেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর কাতারে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল করে চলতি মৌসুমে নিজের গোলসংখ্যা ১৪-তে উন্নীত করেন এমবাপ্পে। এর মাধ্যমে তিনি চ্যাম্পিয়নস লিগের এক আসরে সর্বোচ্চ গোলদাতাদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন।

ইতিহাস বলছে, ১৪ বা তার বেশি গোল করা খুব কম খেলোয়াড়ের পক্ষেই সম্ভব হয়েছে। এই তালিকায় আছেন হোসে আলতাফিনি, রুড ভ্যান নিস্তেলরয়, লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, রবার্ট লেভানদোস্কি এবং করিম বেনজেমা। তবে একাধিকবার এই কীর্তি গড়েছেন একমাত্র রোনালদো।

এখন এমবাপ্পের সামনে আরো বড় লক্ষ্য।

চ্যাম্পিয়নস লিগের এক আসরে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড, যা গড়েছেন রোনালদো। মাত্র তিন গোল দূরে থাকা এমবাপ্পে চাইলে এই রেকর্ড স্পর্শ বা ভাঙতেও পারেন।

 

সূত্র: কালের কণ্ঠ