লাইফ স্টাইল

মেরুদণ্ড ভালো রাখতে করণীয়

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০২৩২ মিনিট পড়া

মেরুদণ্ড হলো শরীরের এমন একটি অংশ যা সুস্থ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু বেশিরভাগ মানুষই এক্ষেত্রে উদাসীন। ঠিকভাবে মেরুদণ্ডের যত্নের দিকে মনোযোগী না হলে একটা সময় তা বাড়তি ভোগান্তির কারণ হতে পারে। মেরুদণ্ড হলো কার্টিলেজ এবং সংযোজক টিস্যু দিয়ে সংযুক্ত কুশনযুক্ত মোট ৩৩ কশেরুকার একটি স্তূপ। এই কশেরুকাগুলো পার্শ্ব জয়েন্টগুলোর সঙ্গে যুক্ত থাকে, যেখানে শরীরের অন্যান্য জয়েন্টগুলোর মতোই প্রদাহ, ক্ষয় এবং ব্যথা অনুভব হতে পারে।