সিল্কসিটিনিউজ ডেস্ক :
মেদু বড়া রেসিপি
উপকরণ:

১.৫ কাপ বিউলি বা কলাই এর ডাল
১ চা চামচ আদা কুচি
৫-৬ টা কাঁচালঙ্কা কুচি
১/২ চা চামচ হিং
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১ চা চামচ গোটা জিরে
স্বাদ মত লবণ
১ টেবিল চামচ কারিপাতা কুচি
৪ চা চামচ চাল গুঁড়ো
পরিমাণ মত ভাজার জন্য সাদা তেল।
প্রস্তুত প্রণালী:
👉ডাল জল পাল্টে পাল্টে চার পাঁচ ধুয়ে ৭/৮ ঘন্টা ভিজিয়ে রাখুন। ৮ ঘন্টা পর একটা স্ট্রেনারে বা বড় ছাঁকনি তে জলটা ভালো করে ঝরিয়ে নিন, এবার ডাল টা গ্রাইন্ডারে একদম মিহি পেস্ট করে নিন দু চার চামচ জল দিয়ে টাইট পেস্ট।
👉একটা বড় বাটিতে ডালের পেস্ট তুলে নিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন, কিছুক্ষণ ফেটানোর পর গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিন ততক্ষণ আমাদের রান্নাঘর পর্যন্ত যতক্ষণ না ডাল বাটা হালকা ও ফ্লাপি না হচ্ছে।ডাল ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা জলে অল্প ডাল বাটা দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন।ডাল জলের উপরে ভাসতে থাকলে ডাল ফেটানো একদম রেডি। ফেটিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখুন।
👉১০ মিনিট পর গ্যাস অন্ করে তেল ভালো করে গরম হলে আঁচ লো করে দুই হাতে জল লাগিয়ে কিছুটা ডালের মিশ্রণ নিয়ে বড়ার আকারে গড়ে নিয়ে মাঝখানে আঙুল দিয়ে গর্ত করে তেলে ছাড়ুন ও লো টু মিডিয়াম আঁচে ভালো করে এপিঠ ওপিঠ করে লালচে করে ভেজে তুলুন ও পছন্দ মতো চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন।আমি গ্রীন চাটনির সাথে পরিবেশন করেছি।









