সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

মেক্সিকোতে লরি থেকে ১২১ অভিবাসী উদ্ধার

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
মেক্সিকোতে লরি থেকে ১২১ অভিবাসী উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেক্সিকোতে একটি লরির মধ্যে থেকে ১২১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। মেক্সিকো কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে এরা লরিতে করে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

 

সূত্র জানায়, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য তাবাসকোর একটি পুলিশ চেকপোস্টে শিশুদের কান্না শুনে লরিটিকে থামায় পুলিশ। লরির মধ্যে ৫৫টি শিশু ছিল। এরা ভয়াবহ রকম পানিশূন্যতায় ভুগছিলো।

 

এই অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই এসেছেন হন্ডুরাস, গুয়াতেমালা, এল সালভাদর ও ইকুয়েডর থেকে।

 

অভিবাসীরা জানান, তারা অনেকেই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়ার জন্য ৫ হাজার ডলার পর্যন্ত দিয়েছেন লরির চালককে।

 

কর্তৃপক্ষ জানায়, ওই লরির চালককে গ্রেফতার করা হয়েছে।

 

উল্লেখ্য, কিছুদিন ধরে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে মেক্সিকো হয়ে লরিতে করে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর গড়ে প্রায় দশ হাজার অভিবাসী এমন বিপদজনক পথে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টা করেন।

সূত্র: বাংলা ট্রিবিউন