সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

‘মুন্না তুর জন্য আমার বুবু মরলো’

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
‘মুন্না তুর জন্য আমার বুবু মরলো’

শাহিনুল ইসলাম আশিক. শফিক আজম:

‘বুবু তুই কখন আসবি। তুই পড়তে গেলি আর আসলিনি কেন। আমি কিছু খাব না। তুই আই। তুই স্কুলে গেলি, প্রাইভেট পড়াতে গেলি আসলিনা কেন। বুবু তোকে দেখতে ইচ্ছা করছে। তোর বই খাতা কলম আমি আর নিবো না তাও তুই আই বুবু। মুন্না তুর জন্য আমার বুবু মরলো।’

 

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সিল্কসিটি নিউজকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা তামিমা খাতুন বন্যার ছোট ভাই আবির (১০) এ ভাবে বলছিলেন।

 

আবির বলেন,‘ ‍মুন্না আমার বোনের রাস্তা ঘিরতো। আর বলতো আমি তোকে ভালোবাসি। আমাকে মুন্নার আরো বন্ধুদের চিনিয়ে দিয়ে বলে এটা আমার শালা। তখন তারা হাসাহাসি করতো। কিছু বললে মুন্না আজেবাজে কথা বলতো। আমরা তখন চলে আসতাম। ( বন্যার ভাই আবির বলে)শালা তুর জন্য আমার বোন মারা গেলো। শালা আমি তোকে মারবো।’

 

আবির আরো বলেন, ‘কিছু ‍দিন আগে মুন্না আমারে বাড়িতে আসছিল সন্ধ্যার পরে। বর্ণার কাছে পানি খাবার জন্য। কিন্তু বন্যা আপু পানি না দিলে আমার বড় আপুর মুন্নাকে পানি দেয় কিন্তু মুন্না পানি না খেয়ে চলে যায়। সেদিন মুন্না তার এক বন্ধুর সাথে এসেছিল। মুন্না কয়েক মাস থেকে আমাদের বাড়ির আশে পাশে ঘোরাঘোরি করে, আবার বাড়িও আসে।’

 

নিহত বন্যার বাবা নাজমুল হক নাজু সিল্কসিটি নিউজকে বলেন, আমি এর বিচার চাই। মুন্না আমাকে বাইরে ধরে বলে আপনি আমার বাড়িতে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন আমারা বাবার কাছে। তখন আমি বলেছি না তো বাবা আমি তোমার বাবার কাছে অভিযোগ করিনি। তার পরে মুন্না চলে গিয়ে আমার মেয়ে ধরে বলেছে তোমার বাবা আমার বাবাকে অভিযোগ করেছে।

 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সাড়ে সন্ধ্যা ৫টার দিকে মতিহার থানার শাহাপুর পশ্চিপাড়া এলাকায় ৭ম শ্রেণির দুই স্কুলছাত্রী নিজ ঘরের তিরের সঙ্গে ওড়নার পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তারা হলো, শাহাপুর পশ্চিপাড়া এলাকার নাজমুল হক নাজুর মেয়ে তামিমা খাতুন বন্যা (১৩) এবং একই এলাকার মো. মুক্তার আলী মেয়ে উম্মে মারিয়া আক্তার সম্পা (১২)।

 

তারা উভয়েই কাটাখালীর বেলঘড়িয়া আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। তারা সেই সুবাদে দুইজন বান্ধবী। মঙ্গলবার বিকেলের দিকে তারা প্রাইভেট পড়ে সম্পার বাড়িতে আসে। কোন এক সময় তারা একই ঘরের তিরের সঙ্গে ওড়নার পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

পরে তাদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। তাদের আজ বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

 

স/আ