সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

মুঘল আমলের হীরা-পান্নার চশমা, কিনতে লাগবে ৫০ কোটি টাকা!

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২১১ মিনিট পড়া
মুঘল আমলের হীরা-পান্নার চশমা, কিনতে লাগবে ৫০ কোটি টাকা!

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

দুর্লভ হীরা ও পান্নাখচিত একজোড়া  চশমা, যা ব্রিটিশ-শাসিত ভারতের এক রাজ্যের কোষাগার থেকে পাওয়া যায়। এখন লন্ডনে এ মাসের শেষের দিকে নিলামে তোলা হবে এই চশমাজোড়া।

আন্তর্জাতিক নিলাম সংস্থা সোথবিসের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, মুঘল আমলের শেষের দিকে তৈরি ফ্রেমে লেন্সগুলো স্থাপন করা হয়েছিল। চশমাগুলো বিক্রির আগে প্রথমবারের মতো এ মাসে হংকং ও লন্ডনে প্রদর্শিত হবে।

নিলাম কোম্পানি বলছে, একেকটি চশমার দাম হতে পারে ২০ লাখ থেকে ৩৪ লাখ মার্কিন ডলার পর্যন্ত! অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এর দাম হবে ১৭ কোটি টাকা থেকে ২৯ কোটি টাকা! সর্বোচ্চ দাম না মিললেও মাঝামাঝি এসে ২৫ কোটি টাকায় এটি বিক্রি হবে— রয়েছে এমন আশাবাদ। সে হিসাবে ২ চশমার দাম পড়বে ৫০ কোটি টাকা।

‌‘প্রস্তুতকারীর প্রযুক্তিগত দক্ষতা, কারুকাজের প্রতিভা ও এমন ফ্যাশন আগে কখনো দেখা যায়নি’, – গণমাধ্যমকে এ কথা বলেছেন মধ্যপ্রাচ্য ও ভারতীয় অঞ্চলের সোথবিসের চেয়ারম্যান এডওয়ার্ড গিবস।

এই চশমাজোড়া কারা ব্যবহার করতেন তা সঠিকভাবে জানা যায়নি। তবে সম্ভবত মুঘল রাজবংশের প্রভাবশালী কেউ ব্যবহার করতেন। এই রাজবংশ ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল। তাদের শাসনকাল সমৃদ্ধ শৈল্পিক ও স্থাপত্যের জন্য সুপরিচিত।